Monday, November 10, 2014

গোপন ছবি’ সুরক্ষার কৌশল জেনে নিন এখুনি।

অনলাইনেতারকাদের ব্যক্তিগত গোপনীয় ছবি ফাঁসের ঘটনানিশ্চয়ই শুনেছেন। প্রযুক্তি নিরাপত্তা বিশ্লেষকেদের ধারণা, অ্যাপলের ক্লাউডসার্ভিসে রাখা তারকাদের গোপনছবি ফাঁস করতে অ্যাপলেরনিরাপত্তা দুর্বলতাকে কাজে লাগিয়েছে সাইবারদুর্বৃত্তরা। তাঁদের ধারণা, অ্যাপলেরফাইন্ড মাই ফোনফিচারটিরত্রুটিকে কাজে লাগিয়েই তারকাদেরআইক্লাউড অ্যাকাউন্টের পাসওয়ার্ড হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। অবশ্য, অ্যাপল একবিবৃতিতে সিস্টেম হ্যাকের বিষয়টি অস্বীকার করে করেছে। অ্যাপলেরদাবি, তারকাদের ফিশিং মেইল পাঠিয়েঅ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে।ঘটনা যাই হোক নাকেনো কয়েকটি কৌশল মেনে চললেতারকারা সহজেই অ্যাকাউন্ট হ্যাকেরবিষয়টি এড়াতে পারতেন। অনলাইনেতথ্য চুরির ঘটনা ঠেকাতে কৌশল মেনে চলারপরামর্শ দিয়েছে প্রযুক্তি বিশ্লেষকেরা
প্রথম কৌশল: গোপন ছবিনাতোলা
প্রথম কৌশলটি খুব সাধারণ।স্মার্টফোনের মতো ইন্টারনেট সুবিধারযন্ত্র দিয়েগোপনছবিনা তোলা। যদিগোপনছবি তোলার প্রয়োজন পড়েএবং তা সংরক্ষণ করতেহয়, সেক্ষেত্রে ডিজিটাল বা পোলারয়েড ক্যামেরায়তুলে যথেষ্ট সাবধানে ইন্টারনেটসংযোগবিহীন কোনো ডিভাইসে সংরক্ষণকরা যেতে পারে
দ্বিতীয় কৌশল: দ্রুত ডিলিট বাটনচাপুন
যদি ফোন ব্যবহার করেগোপনছবি তুলতেই হয়তবে কাজ শেষ হলেদ্রুত তা মুছে ফেলুন।যত বেশি সময় ধরনের ছবি ফোনে রাখবেনতত বেশি তা ফাঁসহওয়ার ঝুঁকি থাকবে। অনলাইননিরাপত্তা বিষয়ক মার্কিন বিশেষজ্ঞস্টু সোয়ারম্যানের ভাষ্য, ‘দ্রুত ডিলিট বাটনচেপে দিন এবং দুশ্চিন্তামুক্তহন। এটা খুব কঠিনকিছু নয়। ফোনের মধ্যেযদি স্পর্শকাতর জিনিস থাকে নেটেযাওয়ার আগেই তা রুখেদেওয়া উচিত।
তৃতীয় কৌশল: পাসওয়ার্ড
তৃতীয় কৌশলটি সম্ভবত সবারইজানা। এটি হচ্ছে মোবাইলেপাসওয়ার্ড দিয়ে রাখা। ফোনচুরি বা হারিয়ে গেলেগোপন ছবিগুলো অন্তত গোপন থাকবেবলেই আশা করা যায়।আপনার ফোনটি যদি অ্যান্ড্রয়েড. হয় তবেফোনের পাসওয়ার্ড সেট করতে সেটিংসঅ্যাপ্লিকেশনে যান এবং সিকিউরিটিতেচাপ দিন। সেখান থেকেস্ক্রিন লক বা আপনারপছন্দের পদ্ধতিটি বেছে নিন। সেখানেপাসওয়ার্ড, পিন, সোয়াপ, ফেসিয়ালরিকগনিশন বা অন্য কোনোঅপশন থাকলে তা বেছেনিন। অ্যাপলের আইওএসের ক্ষেত্রে সেটিংস থেকে টাচআইডি অ্যান্ড পাসকোডে যান এবং পাসকোডচালু করুন। এরপর জটিলকোনো পাসওয়ার্ড দিন

চতুর্থ কৌশল: ক্লাউডনয়
সব ধরনের ছবি সংরক্ষণকরতে ক্লাউড ব্যবহার নাকরাই ভালো। অ্যান্ড্রয়েড অ্যাপলের হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে আপনার তথ্য ক্লাউডবা ডেস্কটপে ব্যাকআপ রাখতে পারে। স্পর্শকাতরতথ্য সুরক্ষায় তাই আপনাকে ধরনের স্বয়ংক্রিয় বিষয়গুলো সেটিংস থেকে ম্যানুয়ালিপরিবর্তন করে দেওয়া লাগবে।আইক্লাউড বন্ধ করার ক্ষেত্রেঅ্যাপলের অফিশিয়াল গাইডলাইন এক্ষেত্রে আপনার কাজে লাগবে।গুগল হেল্প থেকেও ক্লাউডেতথ্য রাখার নিরাপত্তা বিষয়কপরামর্শ পেতে পারেন

পঞ্চম কৌশল: লগইনে জটিল পাসওয়ার্ড
পঞ্চম কৌশলটিকে সবচেয়ে কার্যকর কিন্তু সবচেয়ে বিরক্তিকরকৌশল বলছেন প্রযুক্তি নিরাপত্তাবিশ্লেষকেরা। এই কৌশলটি হচ্ছেঅ্যাকাউন্টের লগ-ইন পাসওয়ার্ডহিসেবে জটিল পাসওয়ার্ডের ব্যবহার।যে অ্যাকাউন্টে স্পর্শকাতর তথ্য থাকবে সেইঅ্যাকাউন্টের ক্ষেত্রে পাসওয়ার্ড যথেষ্টই জটিল করতে হবে।সহজে অনুমান করা যায়এমন পাসওয়ার্ড এড়াতে হবে। এক্ষেত্রেছয় বা সাত অক্ষরেরবাক্যাংশ যা সহজেই মনেথাকে কিন্তু অনুমান করাকঠিন হয় তা পাসওয়ার্ডহিসেবে বেছে নেওয়ার পরামর্শদেন বিশেষজ্ঞ স্টু সোয়ারম্যান। পাসওয়ার্ডজটিল হলে হ্যাকাররা তাসহজে ভাঙতে না পেরেঅ্যাকাউন্ট হ্যাক করার আশাছেড়ে দেয় এবং সহজপাসওয়ার্ডযুক্ত অ্যাকাউন্টগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। মেইলঅ্যাড্রেস তৈরির সময় সহজেযাতে অ্যাকাউন্ট মালিক শনাক্ত করাবা ইউজারনেম শনাক্ত করা নাযায় সে বিষয়টিও খেয়ালকরতে হবে। লাস্ট পাসবা মাস্ক মির মতোক্লাউড ভিত্তিক পাসওয়ার্ড ম্যানেজার এক্ষেত্রে কাজে লাগানো যায়
ষষ্ঠ কৌশল: দ্বিস্তর শনাক্তকরণ
অনলাইনে আপনি যে যেসার্ভিস ব্যবহার করেন তাতে যদিদ্বিস্তর যুক্ত শনাক্তকরণ প্রক্রিয়াব্যবহারের সুযোগ থাকে তাকাজে লাগাবেন। ম্যাকাফির অনলাইন নিরাপত্তা বিশেষজ্ঞরবার্ট সিসিলিয়ানোর পরামর্শ হচ্ছে এটা। তাঁরমতে, দুই স্তরের এইভেরিফিকেশন প্রক্রিয়ায় ব্যবহারকারীকে তাঁর অ্যাকাউন্টে নিয়মিতপাসওয়ার্ড ব্যবহারের পাশাপাশি লগ ইন করারসময় স্মার্টফোন ট্যাবে অ্যাপলেরপাঠানো আরও একটি পাসওয়ার্ডব্যবহার করতে হয়। এতেঅতিরিক্ত একটি স্তরের নিরাপত্তাপাওয়া যায়। তাই যতক্ষণহাতে মোবাইল থাকে ততক্ষণপর্যন্ত আর কেউ অ্যাকাউন্টেঢুকতে পারছে না সেইবিষয়টি নিশ্চিত হয়। তবে এক্ষেত্রেকম্পিউটার বা অন্য যন্ত্রেপাসওয়ার্ড সংরক্ষণ না করাই ভালো।অ্যাপল, গুগল, ফেসবুক, ড্রপবক্সেরমতো অনেক সার্ভিসের ক্ষেত্রেদুই স্তরের এই ভেরিফিকেশনপ্রক্রিয়া রয়েছে। দু স্তরের নিরাপত্তাসেটিংসের বিষয়টি অনেক সময় স্বয়ংক্রিয়ভাবেহয় না। গুগল অ্যাকাউন্টেদ্বিস্তরের নিরাপত্তা যুক্ত করার জন্যগুগল এই লিংকে পরামর্শদিয়েছে
(https://www.google.com/landing/2step/) অ্যাপলের পরামর্শ পাবেন এই লিংকে(http://support.apple.com/kb/ht5570)
সপ্তম কৌশল: অবস্থা বুঝে স্পর্শকাতরতথ্য না রাখা
আপনার প্রিয় সেবাদাতা প্রতিষ্ঠানআপনাকে দুই স্তরের নিরাপত্তাব্যবস্থা দিতে অনাগ্রহী? তাহলেসেখানে স্পর্শকাতর তথ্য রাখবেন না।যে যন্ত্রে আপনার নিরাপত্তা ব্যবস্থাবেশি শক্তিশালী সেটাই বেছে নেবেন।ম্যাকাফির বিশ্লেষক সিসিলিয়ানোর ভাষ্য, ‘আমার ব্যাংক যদিআমাকে দুই স্তরের নিরাপত্তাব্যবস্থা না দেয় তবেআমি আমার অর্থ বিছানারনীচে রাখাকেই বেশি নিরাপদ বোধকরব।
অষ্টম কৌশল: সচেতনতা
আপনার গোপন ছবি যদিকারও সঙ্গে বিনিময় করতেচান সেক্ষেত্রেও আপনাকে সচেতন হতেহবে। এমন সার্ভিস বেছেনিতে হবে যে সার্ভিসগুলোআপনার পাঠানো ছবি সংরক্ষণকরে না। এক্ষেত্রে উইকার, সাইবারডাস্ট কিংবা স্ন্যাপচ্যাট ভালোসার্ভিস। সার্ভিসগুলো দাবিকরে যে, তারা ফোনেরফটো গ্যালারির কোনো ছবি সংরক্ষণকরে না বরং নির্দিষ্টসময় পর তা মুছেদেয়। তবে দাবি ঠিককিনা তা নিশ্চিত হয়েইগোপন ছবি পাঠানোর চিন্তাকরতে পারেন
নবম কৌশল: ফিশিং এড়িয়ে চলুন
ফিশিংয়ের কবলে পড়বেন না।সাইবার দুর্বৃত্তরা আপনাকে প্রতারণার জালেআটকাতে না প্রলোভন বাছদ্মবেশ ধরতে পারে। মানুষেরদুর্বলতা হচ্ছে তাঁরা সহজেইহ্যাকারদের হাতে পাসওয়ার্ড তুলেদেন। ফিশিং হচ্ছে খুবসাধারণ সাইবার প্রতারণা। ফিশিংবলতে প্রতারণার মাধ্যমে কারও কাছ থেকেব্যক্তিগত তথ্য, যেমন ব্যবহারকারীরনাম পাসওয়ার্ড, ক্রেডিটকার্ডের তথ্য ইত্যাদি সংগ্রহকরাকে বোঝানো হয়। দুর্বৃত্তরাএই পদ্ধতিতে কোনো সুপ্রতিষ্ঠিত ওয়েবসাইটসেজে মানুষের কাছ থেকে তথ্যচুরি করে থাকে। ইমেইল ইন্সট্যান্ট মেসেজের মাধ্যমে সাধারণত ফিশিং করা হয়েথাকে। দুর্বৃত্তরা তাদের শিকারকে কোনোভাবেধোঁকা দিয়ে তাদের ওয়েবসাইটেনিয়ে যায়। এরপর ধোঁকাদিয়ে ব্যবহারকারীর ইমেইল, ব্যাংক বাক্রেডিট কার্ডের আসল ওয়েবসাইটের চেহারানকল করে থাকে। ব্যবহারকারীরাসেটাকে আসল সাইট ভেবেনিজের তথ্য প্রদান করলেসেই তথ্য হাতিয়ে নিতেপারে দুর্বৃত্তরা
বিশেষজ্ঞ সোয়ারম্যানের পরামর্শ হচ্ছে, ‘মেইলের ইনবক্সে আসাপ্রতিটি মেইলের দিকে অন্ততদুই সেকেন্ড তাকান এবং নিজেকেজিজ্ঞাসা করুন, এটা স্প্যামনয়তো?’
সোয়ারম্যান বলেন, ‘যদি ইমেইলেএমন কোনো অ্যাটাচমেন্ট পানযা আপনি না চাইতেইচলে এসেছে বা আপনারকোনো প্রয়োজন নয় তবে তাক্লিক করা থেকে বিরতথাকবেন। সূত্র নিশ্চিত নাহয়ে অজানা কারও মেইলেরঅ্যাটাচমেন্টে ক্লিক করবেন না।আপনি পাসওয়ার্ড পরিবর্তন করার অনুরোধ নাকরলেও যদি পাসওয়ার্ড পরিবর্তনেরজন্য অনুরোধ পান তবেতা করবেন না। ধরনের স্প্যাম মেইল ক্লিক করবেননা। কোনো মেইল স্প্যামবলে সন্দেহ হলে তাস্প্যাম বলে নির্বাচিত করেদিন
বাড়তি এক কৌশল: বুঝেশুনে ক্লিক
অনলাইনে তারকাদের নগ্ন ছবি ফাঁসেরঘটনায় বেশ কিছু স্ক্যামছড়িয়েছে। যদি কোনো মেইলেদাবি করা হয়, ‘এইলিংকে তারকাদের নগ্ন ছবি রয়েছেতবে তা ক্লিক করাথেকে বিরত থাকুন। অনলাইনেতারকাদের নগ্ন ছবি খোঁজারলিংকগুলো আপনাকে ম্যালওয়্যার ঝুঁকিতেফেলে দেবে


No comments :

Post a Comment