Monday, November 10, 2014

প্রযুক্তি ব্যবহারে ভয়ংকর কু-অভ্যাস কি কি জেনে নিন।

জেনেশুনেওএকই ভুল আমরা বারবারকরি। দৈনন্দিন জীবনে ব্যবহৃত প্রযুক্তিপণ্যগুলোরক্ষেত্রে এই কিছু অতিসাধারণ ভুলও কিন্তু আমাদেরবড় ধরনের ঝামেলায় ফেলে।প্রযুক্তিপণ্য ব্যবহারের সময় গড়ে ওঠাকিছু বাজে অভ্যাসের কারণেআমাদের ব্যক্তিগত তথ্যঝুঁকির মধ্যে পড়ে যায়এমনই ১০ কু-অভ্যাস থেকে মুক্তিরউপায় জানিয়েছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি ব্যবসা প্রযুক্তিবিষয়কওয়েবসাইট বিজনেস ইনসাইডারে নিয়ে প্রকাশিত হয়েছে একটি প্রতিবেদন

সবকিছুতে একই পাসওয়ার্ড ব্যবহার
এই একটি ভুল প্রায়অধিকাংশ মানুষই করেন। বিভিন্নঅনলাইন অ্যাকাউন্টে একই পাসওয়ার্ড ব্যবহারকরেন অনেকেই। এতে একটি পাসওয়ার্ডদুর্বৃত্তদের হাতে পড়ে গেলেতারা সব অ্যাকাউন্টে ঢুকতেপারে। একটি পাসওয়ার্ড মনেরাখা সহজ বলে সবঅ্যাকাউন্টে ওই একই পাসওয়ার্ডদিয়ে পাসওয়ার্ড মনে রাখার ঝামেলাএড়াতে চান অনেকে। অভ্যাসটিকে বিপজ্জনক অভ্যাস বলছেন প্রযুক্তিগবেষকেরা। যদি নতুন পাসওয়ার্ডমনে রাখতে সমস্যা হয়, তবে লাস্ট পাসের মতোপাসওয়ার্ড ব্যবস্থাপনার অ্যাপ্লিকেশনের সাহায্য নিতে পারেন
কোনোদিন পাসওয়ার্ড পরিবর্তন না করা
একই পাসওয়ার্ড যেমনবিভিন্ন অ্যাকাউন্টেব্যবহার করা ঠিক নয়।আবার ঠিক তেমনি একইপাসওয়ার্ড বেশিদিন ব্যবহার করাও উচিত নয়।পাসওয়ার্ড নিয়মিত পরিবর্তন করা উচিত। মাইক্রোসফটেরপরামর্শ হচ্ছে, প্রতি মাসেএকবার পাসওয়ার্ড পরিবর্তন করুন। মাসে একবারনা পারলে নিরাপদ থাকতেপ্রতি তিন মাসে হলেওপাসওয়ার্ড পরিবর্তন করুন
দ্বিস্তর বিশিষ্ট নিরাপত্তা সক্রিয় না করা
সাইবার দুর্বৃত্তদের রাজত্বের এই সময়ে দ্বিস্তরবিশিষ্ট নিরাপত্তাব্যবস্থা ব্যবহারের সুযোগ থাকা সত্ত্বেওতা ব্যবহার না করা বোকামি।
অনলাইন অ্যাকাউন্টগুলোর অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতেটু-স্টেপঅথেনটিকেশনসক্রিয় করা প্রয়োজন। অনলাইনেআপনি যে যে সার্ভিসব্যবহার করেন তাতে যদিদ্বিস্তরযুক্ত শনাক্তকরণ প্রক্রিয়া ব্যবহারের সুযোগ থাকে তাকাজে লাগাবেন। ম্যাকাফির অনলাইন নিরাপত্তা বিশেষজ্ঞরবার্ট সিসিলিয়ানোর পরামর্শ হচ্ছে এটা। তাঁর
মতে, দুই স্তরের এইভেরিফিকেশন প্রক্রিয়ায় ব্যবহারকারীকে তাঁর অ্যাকাউন্টে নিয়মিতপাসওয়ার্ড ব্যবহারের পাশাপাশি লগ ইন করারসময় স্মার্টফোন ট্যাবে আরওএকটি পাসওয়ার্ড ব্যবহার করতে হয়। এতেঅতিরিক্ত একটি স্তরের নিরাপত্তাপাওয়া যায়। তাই যতক্ষণহাতে মোবাইল থাকে, ততক্ষণপর্যন্ত আর কেউ অ্যাকাউন্টেঢুকতে পারছে না, সেবিষয়টি নিশ্চিত হয়। অ্যাপল, গুগল, ফেসবুক, ড্রপবক্সের মতো অনেক সার্ভিসেরক্ষেত্রে দুই স্তরের এইভেরিফিকেশন প্রক্রিয়া রয়েছে
ছবি মুছতে ভুলে যাওয়া
আপনার মোবাইল ফোনের জায়গানষ্ট হওয়ার জন্য ছবিমুছে ফেলতে ভুলে যাওয়ারঅভ্যাস দায়ী। বেশি পুরোনোছবি মোবাইলে না রেখে তামুছে ফেলার অভ্যাস গড়েতুলুন। আপনার পুরোনো ছবিবা গানগুলোকে অনলাইনে ক্লাউড সার্ভিসে রেখেদিতে পারেন

কাজের সময় কম্পিউটারে ঠিকভাবে না বসা
কম্পিউটারের জন্য যখন শ্বাস বন্ধ হয়
যাঁরা নয়টা-পাঁচটা অফিসকরেন তারা কম্পিউটারে বসারনিয়ম কানুন অনেক সময়মেনে চলেন না। গবেষকেরাজানিয়েছেন, টানা ঘণ্টাকম্পিউটারের সামনে বসে কাজকরলে স্থূলতা, ডায়াবেটিসের মতো নানা সমস্যারঝুঁকিতে পড়ে যাবেন
এই সমস্যা থেকে মুক্তিপাওয়ার জন্য একটানা কম্পিউটারব্যবহারের পরিবর্তে মাঝে মাঝে বিরতিদিন। ছাড়া কম্পিউটারমনিটরটির অবস্থান আপনার চোখের সঙ্গেসামঞ্জস্য রেখে স্থাপন করুন
লগ আউট করা হয়নি!
অনেকেই ফেসবুক, জিমেইলের মতো অনলাইন অ্যাকাউন্টগুলোতেযাওয়ার পর লগ আউটকরতে ভুলে যান। শিক্ষার্থীরাএই ভুল বেশি করেবসেন। সাইবার ক্যাফে. লাইব্রেরিকম্পিউটার কিংবা বন্ধুর কোনোকম্পিউটারে লগ ইন করারপর অনেক সময় তাব্যবহার করে আর লগআউট করেন না। অ্যাকাউন্টথেকে লগ আউট হওয়াএবং ব্রাউজিং হিস্ট্রি মুছে মুছে ফেলারবিষয়টি খেয়াল রাখতে হবে।তবে ব্যাংক অ্যাকাউন্টের মতোগুরুত্বপূর্ণ অ্যাকাউন্টে লগ ইন করারবিষয়টি অনিরাপদ কোনো পিসি থেকেনা করাই ভালো। গুগল, ফেসবুক, স্কাইপে দূর থেকে কীভাবেলগ আউট করা যায়তার ভিডিও টিউটোরিয়াল পাবেন
কম্পিউটার কখনো রিস্টার্ট না দেওয়া
টানা কম্পিউটার ব্যবহার করে যাচ্ছেন কিন্তুপিসিকে মোটেও বিশ্রাম দিচ্ছেননা। এতে পিসির মারাত্মকক্ষতি না হলেও পিসিরগতি কমে যাবে। কম্পিউটারেরগতি কমিয়ে দেয় ধরনের ব্যাকগ্রাউন্ড কার্যক্রম বন্ধ করতে রিস্টার্টএকটি উত্তম উপায়। অবশ্য, ঘন ঘন রিস্টার্ট দেওয়াবা পিসি বন্ধ করারঅভ্যাস করাও ঠিক নয়এতে আপনি অসহিষ্ণু হয়েউঠতে পারেন
বারবার মোবাইল দেখা
ঘুমানোর আগে অনেকেই বারবারমোবাইল দেখতে থাকেন যামোটেও ঠিক নয়। গবেষকেরাবলেন, কৃত্রিম এই আলো ঘুমনষ্ট করার জন্য এইআলো দায়ী। আমেরিকান কেমিক্যালসোসাইটির তথ্য অনুযায়ী, ঘুমানোরআগে ট্যাব বা স্মার্টফোনেরব্যবহার ঘুমের চক্রকে নষ্টকরে দেয়
আপডেট নিতে ভয় করা
সফটওয়্যার আপডেট ইনস্টল করতেঅনেক সময় বিরক্তিবোধ হয়।বেশি সময় লাগে বলেগুরুত্বপূর্ণ এই কাজটা অনেকেইকরতে চান না। কিন্তুসফটওয়্যার সবসময় হালনাগাদ সংস্করণব্যবহার করা উচিত। মোবাইলফোনের অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার আপডেটেঅনেক সময় সফটওয়্যার বাগদূর করা হয় এবংঅধিক নিরাপত্তা ব্যবস্থা থাকে বলে হালনাগাদসংস্করণ ব্যবহার করা উচিত

ফাইল ব্যাকআপ না রাখা
অনেকেই গুরুত্বপূর্ণ অনেক ফাইল ব্যাকআপরাখেন না যা তারবাজে অভ্যাসের মধ্যে পড়ে। যদিওএখনকার ফোনে বেশির ভাগছবি, কন্টাক্ট বার্তা ব্যাকআপরাখার সুবিধা থাকে কিন্তুডেস্কটপে যখন মাইক্রোসফট অফিসেগুরুত্বপূর্ণ কাজ করা হয়তখন তা দ্রুত ব্যাকআপকরে রাখা উচিত। এখনঅনেক ক্লাউড সার্ভিস রয়েছেযার সুবিধা নিয়ে আপনিসহজেই তথ্য ব্যাকআপ রাখতেপারবেন

No comments :

Post a Comment